৬ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৮৫ জন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)
চাকরির ধরন: সরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ১৮ মার্চ ২০২৪
পদসংখ্যা: ০৬টি
লোকবল নিয়োগ: ৮৫ জন
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি
বেতন: ১২,৫০০-৩২,২৪০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০৯টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০৯টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
পদের নাম: সিপাই
পদসংখ্যা: ৪৫টি
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
আবেদন ফি: গ্রেড ১৩ এর জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, গ্রেড ১৪ ও ১৬ এর জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, গ্রেড ১৭ ও ২০ এর জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
বয়সসীমা: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এতিম, আনসার-ভিডিপি প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। উচ্চমান সহকারী পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমআইপি