Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীনে তিন দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার (৮ জুলাই) চীনে চার দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন।

অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতিসহ সরকারপ্রধানের ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

 


কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪