Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

'নাউছাস' র নতুন নেতৃত্বে ফারাবি- সোহেল

'নাউছাস' র নতুন নেতৃত্বে ফারাবি- সোহেল

নাসিরনগর উপজেলা ছাত্র কল্যাণ সংঘ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র (নাউছাস) নব-নির্বাচিত কমিটির নেতৃত্বে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৯-২০ সেশনের ইকরাম হোসেন ফারাবী ও সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজের ফয়জুল ইসলাম সোহেল।

গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), এ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। পরে ২৮ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ২১-২২ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আরবি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের মেহেদী হাসান সুমন।

সমিতির সভাপতি ইকরাম হোসেন ফারাবী বলেন," নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘ (নাউছাস) সর্বদা নাসিরনগরের ছাত্রছাত্রীদের পাশে দাড়িয়েছে।যেকোনো প্রয়োজনে আমরা আগামীতেও ছাত্রছাত্রীদের পাশে থাকবো ইনশাল্লাহ। চট্রগ্রামে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সহ চট্রগ্রামে অবস্থান রত শিক্ষার্থীদে প্রয়োজনে নাউছাস পাশে থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি বিষয়ক সেমিনার আয়োজন করে শিক্ষার্থীদের অবগত করব। সর্বপরি নাউছাস কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব ইন শা আল্লাহ।"

সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম সোহেল বলেন," প্রথম বারের মত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের নির্বাচনে আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 

ছাত্র সংগঠন হিসেবে নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘ সর্বদাই শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রচার এবং প্রসার করে আসছে। 

এরই ধারাবাহিকতায় আমরা (নাউছাস) কে আরো সুন্দর এবং গোছালোভাবে পরিচালনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে একটা মডেল অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে হতে চাই এক টুকরো নাসিরনগর এবং নাসিরনগর এর বুকে হতে চাই এক টুকরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।"

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন