Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইতিহাস পরিবহনের ১৭ বাস আটকে রেখেছে গবি শিক্ষার্থীরা

ইতিহাস পরিবহনের ১৭ বাস আটকে রেখেছে গবি শিক্ষার্থীরা
ফাইল ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে মিরপুরগামী ইতিহাসের ১৭টি বাস আটকে দিয়েছেন গবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পল্লী বিদ্যুৎ থেকে ইতিহাসের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আজ বিকেলে পল্লী বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার সময় সময়ক্ষেপণ নিয়ে তর্কবিতর্কের সময় মারধরের শিকার হন গবি শিক্ষার্থী ওয়াসিম। পরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ থেকে একের পর এক বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। অভিযুক্ত বাসচালক ও হেলপার না আসা পর্যন্ত বাস আটকে রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

মারধরের শিকার শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলতে ছিলো ও দেরি করতে ছিলো। বাসচালক ও হেলপারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেলপার আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে। যার জন্য আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে হেলপার আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে সময় তার সাথে আমার ধস্তাধস্তি হয় ও আমার আঘাত লাগে এবং সে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে ক্যাম্পাসের বড় ভাইদের জানালে তারা বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত আলোচনা বসে সমাধান করা হবে। কোন প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাস ও যেতে দেওয়া হবে না।

শেষ খবর পর্যন্ত, বাস কতৃপক্ষের সাথে প্রক্টরিয়াল বডির সদস্যদের ও শিক্ষার্থীদের আলোচনা চলছে।
টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ১৫ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন