Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

গবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও মাঠ সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা

গবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও মাঠ সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা
ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও মাঠের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একাডেমিক ভবনের আইকিউএসি সভা কক্ষে গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকির সঞ্চালনায় এবং সহ-সভাপতি ইউনুস রিয়াজের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়। 

আলোচনায় গবিসাসের সাবেক সভাপতি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার রোকনুজ্জামান মনি বলেন, ‘আন্দোলনে সময়টা একেক সময় একেক ভাবে কেটেছে। বিভিন্ন সময়ে অস্ত্রের মুখেও দাঁড়াতে হয়েছে। সংবাদকর্মীদের কাছে সেসময় অনেক বিভাজনের সুযোগ ছিলো। বিভিন্ন মিডিয়া হাউজ সেভাবেই চাপ প্রয়োগ করলেও নীতিগত কারণে আমরা মজলুমের পক্ষে দাড়িয়েছি। এই যে বিভাজনে সুযোগ না দেওয়া সেটা ধরে রেখেই জাতীয় ঐক্যে সুসংগঠিত হতে হবে।’

আলোচক চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিবেদক মাকসুদ-উন-নবী বলেন, ‘সাংবাদিকদের কেউ বিশ্বাস করতে চায় না। না চাওয়ারও যথেষ্ট কারণ আছে এই সংবাদ কর্মীরাই এক সময় ফ্যাসিবাদের দালালী করেছে। গণমানুষের কাজ করার কথা থাকলেও বিশেষ গোষ্ঠীর জন্য দীর্ঘ সময় কাজ করে গেছে। ফলত তারা এখনো অনেকেই নীতিগত জায়গায় ফিরে আসতে পারনি। সবাইকে জাতীয় ঐক্যে মিলতে হবে নতুবা আবারো ফ্যাসিবাদের উত্থান হবে।’

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। উত্তাল সময়েও তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে সংবাদ সংগ্রহ প্রচারের কাজ করে গেছে। গবি দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্দোলনে অংশ নিয়েছে, তেমনি এখানকার সাংবাদিকরাও দায়িত্বশীল ভাবে কাজ করে গেছেন। সবার প্রতিই আমরা কৃতজ্ঞ।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গবি সংগঠক নাসিম এবং তৌহিদ আহমদ সালেহীন। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির, প্রথম আলোর নিজেস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, আজকের পত্রিকার সাভার প্রতিনিধি এবং গবিসাসের সাবেক সভাপতি রিফাত মেহেদী, আরটিভির আশুলিয়া প্রতিনিধি তৌহিদ মোরশেদ নোমান, এখন টিভি এবং দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি মো. হুমায়ুন কবির। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী সহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

 
এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ১৫ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন