মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সমিতির সহ-সভাপতি ইউনূস রিয়াজ ও সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসের কর্মরত সাংবাদিকরা।
গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে যে সংগ্রাম হয় তা আজও চলমান। এই সংগ্রাম বিজয়ের অংশিজন আমরা সবাই। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবো বলে আশাবাদী।
এ সময় গবিসাসের আজীবন উপদেষ্টা আজবিদুল ইসলাম শিহাব এবং উপদেষ্টা রিফাত মেহেদী এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএ