Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইউনিটটিতেই সর্বাধিক আবেদন জমা পড়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে।

এ বছর মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে বিজ্ঞান ইউনিটে। তাই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে তারিখের নৈকট্য কমাতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। এজন্য ৮ ফেব্রুয়ারি তারিখের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত তারিখ (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

 
এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন