Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ২২ জন

চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বেন ২২ জন
সংগৃহিত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (১ ফেব্রুয়ারি)। প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ায় একক ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। আগামীকালের পরীক্ষায় আসন প্রতি লড়বেন ২২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

চুয়েটের পুর ও পরিবেশ কৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৬৫১। তবে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ জন শিক্ষার্থী।

জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পরীক্ষা নেওয়া হবে চট্টগ্রাম শহরের আরো চারটি উপকেন্দ্রে। উপকেন্দ্রগুলো হলো-চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

প্রসঙ্গত, ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়। 
টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন