Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

ওভারটেক করতে গিয়ে উল্টে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০

ওভারটেক করতে গিয়ে উল্টে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০
সংগৃহিত ছবি

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ওভারটেক করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে দাবি শিক্ষার্থীদের।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় সামনে থাকা একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তা থেকে ছিটকে মাঠে পড়ে যায়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে।

এক শিক্ষার্থী জানান, সুহাইল বাস সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। বাস ওভারটেক করতে গিয়ে এই দূর্ঘটনা।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আহত ১২ জনকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়। এর মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে।
টিএ

নামাজের সময়সূচী

শনিবার, ১৪ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন