Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে আয়োজনে ছাত্রীদের নিয়ে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। 

উক্ত অনুষ্ঠানে অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: বদরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র বাংলা প্রভাষক মনোয়ার হোসেনের সঞ্চালনায় দিনব্যাপি বনভোজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সহকারী অধ্যাপক রেজানুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক গোলাম মোস্তফা, হিসাব বিজ্ঞান প্রভাষক ফেরদৌস নাহিদ খানম, সিনিয়র প্রভাষক নাফিয়া হক, প্রভাষক মতিয়র রহমান, ইংরেজি প্রভাষক শফিকুল ইসলাম সহ কলেজের গভর্ণিং বোডির সদস্য, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সকল ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ শেষে বনভোজনের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচি সমাপ্ত হয়।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪