মাত্র ২৫ বছরে অস্কারে সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মাইকি ম্যাডিশন। ‘আনোরা’ সিনেমায় অভিনয় দক্ষতার মাধ্যমে সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছেন এই সুন্দরী এবং অল্প বয়সে অস্কার অর্জনের মাধ্যমে এবার এক নতুন দিগন্তের সূচনা করলেন মাইকি।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা।
গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এই সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সামনে দাঁড়িয়েছে শন বেকারের ‘আনোরা।
এদিকে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন 'দ্য ব্রুটালিস্ট' চলচ্চিত্রে তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য।
কেএ