Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

জামালপুর-শেরপুর জেলা সমিতির নেতৃত্বে অধ্যাপক আবুল হাশেম ও ইসমাঈল

জামালপুর-শেরপুর জেলা সমিতির নেতৃত্বে অধ্যাপক আবুল হাশেম ও ইসমাঈল
সংগৃহিত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জামালপুর-শেরপুর জেলা সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. ইসমাঈল হোসেন।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স হলে জামালপুর-শেরপুর জেলা সমিতি আয়োজিত ‘ইফতার মাহফিল ও নবীনবরণ’ অনুষ্ঠানে নবগঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলা সমিতিটির পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে বলে জানানো হয় সেখানে।

হনবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪