Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

বাকৃবিতে পিএইচডি গবেষকদের ইফতার ও দোয়া মাহফিল

বাকৃবিতে পিএইচডি গবেষকদের ইফতার ও দোয়া মাহফিল
সংগৃহিত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরিতে এ আয়োজন করা হয়।

পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুর্শেদ হাসান মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরির সহকারী সুপার অধ্যাপক ড. মো. আখতারুল আলমসহ পিএইচডি গবেষকরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সামছুল আলম বলেন, 'এখানে যারা পিএইচডি গবেষক হিসেবে আছেন, তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। গবেষণা শেষে তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন। তাই এটি একে অপরের সাথে সহমর্মিতা প্রকাশের জায়গা। সকলের প্রতি আহ্বান থাকবে, যিনি যে কাজই করছেন, সেটি যেন দেশের কল্যাণে আসে। আমরা আমাদের সীমাবদ্ধতার পরেও পিএইচডি ডরমিটরির জন্য কাজ করছি। পাশাপাশি আজকের এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।'

মাহফিলে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিনা গেস্ট হাউস জামে মসজিদের ইমাম মো. এনামুল হক।


টিএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪