Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা

বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির উদ্যোগে নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজভী আহমেদ জনি।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে এবং আদনান সাঈদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুল হাসান শাকিল, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি ও আনিকা ইবনাত ওয়াফি। দপ্তর সম্পাদক হয়েছেন মুনতাসির রহমান সেজান এবং প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সানজানা সিদ্দিক শারমী। এছাড়াও একাধিক শিক্ষার্থীকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর দিনাজপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪