Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

জাবির কেন্দ্রীয় মসজিদের সমস্যা সমাধানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের আশ্বাস

জাবির কেন্দ্রীয় মসজিদের সমস্যা সমাধানে পাকিস্তানের ডেপুটি  হাইকমিশনারের আশ্বাস
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উপ-উপাচার্যসহ ডেপুটি হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মসজিদের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। 

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক শিক্ষার্থী আদান-প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। উপ-উপাচার্য তাঁর এ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। উপ-উপাচার্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাকিস্তান হাই কমিশনের কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ১১ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪