Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

জাবিতে বর্ষবরণ: 'চিরায়ত একতার সুরে' দুই দিনের বর্ণিল উৎসব

জাবিতে বর্ষবরণ: 'চিরায়ত একতার সুরে' দুই দিনের বর্ণিল উৎসব

“দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসব ‘চিরায়ত একতার সুরে বর্ষবরণ ১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল (৩০ চৈত্র ও ১ বৈশাখ) অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন।

উৎসবের মূল আয়োজন হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ‘মৃৎ মঞ্চে’। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায় উদ্বোধনী পর্বের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হবে—বেলা ৩:৪৫-এ লাঠি খেলা, ৪:৩০-এ জলরং খেলা, ৫টায় ব্যাঙের পান-চিনি, সন্ধ্যা ৬টায় সংক্রান্তি কৃত্য, ৬:৪৫-এ স্বরচিত বয়ান এবং রাত ৭:৩০-এ থাকবে ভবের গান।

দ্বিতীয় দিন অর্থাৎ পহেলা বৈশাখ শুরু হবে সকাল ৮:৩০-এ পান্তা ভোজনের মাধ্যমে। এরপর সকাল ৯টায় প্রভাতের গান, ১০টায় বৈশাখী শোভাযাত্রা, দুপুর ১২টায় প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় 'প্রাক্তনী', বিকেল ৩টায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে লোক খেলা, ৪:৩০-এ ভেন্ট্রিলোকুইজম, ৫টায় সঙ-সারিক, সন্ধ্যা ৬টায় অন্তর বাদন এবং রাত ৭টায় পরিবেশিত হবে ঐতিহ্যবাহী লোকনাট্য ‘রামায়ণের গান’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশের মাটি ও মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

 


কেএ

নামাজের সময়সূচী

বুধবার, ১১ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন