Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়সূচি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব-ঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।

পিএসসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিসিএস ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সব বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন- প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সময়ে সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখা এবং কমিশনের ওয়েব সাইটে (www.bpsc.gov.bd) দেওয়া তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য তথ্য সূত্র হিসাবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

 


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন