Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬

ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আটক টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, টিকলী শরীফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম আসামি। এদিকে বাকি দু’জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানান একাধিক শিক্ষার্থী। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকলী শরীফ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু বাকি যে দু’জনকে পুলিশ আটক করেছে তাদের কখনো ছাত্রলীগের প্রোগ্রামে দেখা যায়নি। এমনকি ছাত্রলীগের কার্যক্রমেও যুক্ত ছিলেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই-আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। সে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক।

এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সক্রিয় কর্মী এখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আজকে (মঙ্গলবার) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিংয়ে থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীরদের নিয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয় তাকে। এর মাধ্যমে আমরা একটা বিষয় আবারো নজির স্থাপন করেছি, ছাত্রদল মব জাস্টিসে বিশ্বাস করে না। ছাত্রদল সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, আমাকে কিছু ছাত্র খবর দেয় ছাত্রলীগকে আটক করেছে। আমি ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ৩১ মে ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪