Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আজহারুলের ভর্তি সহায়তায় মানবিক ছাত্রনেতা শাহরিয়ার

আজহারুলের ভর্তি সহায়তায় মানবিক ছাত্রনেতা শাহরিয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তিতে অনিশ্চয়তায় পড়া খুলনার মেধাবী শিক্ষার্থী মো. আজহারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

সোমবার ‘সি’ ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জনকারী আজহারুলকে ভর্তি সংক্রান্ত খরচে সর্বোচ্চ সহায়তা করেন শাহরিয়ার। এতে শিক্ষার্থী মহলে প্রশংসার জোয়ার বয়ে গেছে।

ভর্তিকৃত শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, “ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যতা ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই জানাবো।”

ছাত্রদল নেতা মো. শাহরিয়ার বলেন, “একজন শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়েছে শুনেই তার সঙ্গে যোগাযোগ করি। একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সামান্য অবদান রাখার সুযোগ পেয়ে আমি গর্বিত। ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীর পাশে দাঁড়ানো ছাত্রদলের নেতাকর্মীদের ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের কাজে নেতৃবৃন্দ সবসময়ই উৎসাহ দিয়ে থাকেন।”

দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আমির হোসেন মন্তব্য করেন, “শাহরিয়ার ভাইয়ের এ সহায়তা সমাজে মানবিকতার একটি উদাহরণ হয়ে থাকবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মুবায়দুর রহমান ও আবু বকর খান জানান, আর্থিক সংকটে ভর্তি হতে না পারা আজহারুলের কথা জানার পর শাহরিয়ার তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়ান। এতে তাঁর মানবিক নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪