Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

মাধ্যমিক বিদ্যালয় খুলল আজ

মাধ্যমিক বিদ্যালয় খুলল আজ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আজ রোববার (২২ জুন) থেকে পুনরায় খুলেছে। একইসঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও শুরু হয়েছে ক্লাস।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামী মঙ্গলবার, আর মাদরাসাগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার (২৬ জুন)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি এবং মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ২৩ দিন ছুটিতে ছিল। ঈদের ছুটি শুরু হয় ১ জুন থেকে, তবে তার আগেই সাপ্তাহিক ছুটির কারণে সর্বশেষ ক্লাস হয় ২৯ মে। ছুটি শেষ হয় ১৯ জুন, কিন্তু ২০ ও ২১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির পর আজ ২২ জুন রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হয়েছে।

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৬ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪