Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নোয়াখালী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

অতিরিক্ত ফি আদায়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

দুদক জানায়, ২০১৮ সালে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়া এ ডায়ালাইসিস ইউনিটটি স্থাপন করা হয়। এরপর থেকে এ ইউনিটে বিভিন্ন সময় রোগীদের থেকে অতিরিক্ত ফি আদায়, বাইরে থেকে বেশি মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয়ের পক্ষ থেকে হাসপাতালের এই ইউনিটে অভিযান চালানো হয়।

তবে অভিযানকালে রোগী ও তাদের স্বজনরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ইউনিটটি স্বল্প খরচে রোগীদের সেবা প্রদান করে যাচ্ছে। গত ৪/৫মাস আগে দায়িত্বে থাকা একজন চিকিৎসক তার কর্মকালে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণ করতেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও ওই চিকিৎসক রোগীর লোকজনকে বাইরের প্রাইভেট হাসপাতালে প্রেরণ করতেন। এতে করে হয়রানির শিকার হতো রোগীরা।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪