Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

 ঐতিহাসিক ১০ মহরম উপলক্ষে মিরপুর দরবার শরীফে আশুরা সম্মেলন অনুষ্ঠিত

 ঐতিহাসিক ১০ মহরম উপলক্ষে মিরপুর দরবার শরীফে আশুরা সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ১০ মহরম উপলক্ষ্যে আজ রবিবার সকাল থেকে বাদ জোহর পর্যন্ত ‘ পবিত্র আশুরার  সম্মেলন ' রাজধানীর মিরপুর দরবার শরিফে অনুষ্ঠিত হলো।

পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এবং সৈয়দ আতিকুর রহমান (লাবুর) সঞ্চালনায় উক্ত সম্মেলনে স্বাগত বাণী মোবারক প্রধান করেন ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের মহাসচিব, ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক  ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকত এ খোদা, এরপর দেশবরন্য উলামায়ে কেরামগন একে একে বক্তব্য রাখেন।

জোহরের নামাজের আগে মিলাদ শরিফের পর ‘ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য ' সম্বন্ধে আলোচনা অনুষ্ঠিত হয় । এতে বক্তৃতা করেন  ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকত  এ খোদা, মিরপুর দরবার শরিফের উপ- মহাপরিচালক স্কলার সৈয়দ এ এফ এম রহমত এ খোদাসহ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা ।

বাদ জোহর মাহফিলের আহ্বায়ক শায়খুল আকবার  ডক্টর সৈয়দ এম সাঈদুর রহমান আলমাহবুবী আশুরার গুরুত্ব ও তাৎপর্য  সমন্ধে হৃদয়গ্রাহী মহামূল্যবান বাণী প্রদান করেন এবং জগৎবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি হয়।

 


এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ১১ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪