Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংগৃহীত ছবি

ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (৬ জুলাই) এক বার্তায় বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।  


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪