হোমনায় বিএনপির রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপির দেশব্যাপী রক্তদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার হোমনায় স্মৃতিতে জুলাই-আগস্ট অভ্যুত্থান উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার দিন ব্যাপী খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল ওয়াদুদ, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সাইফুল ইসলাম রাজা, সাইফুল ইসলাম উজ্জ্বল ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।
টিএ