Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হোমনায় প্রাইভেটকারসহ ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

হোমনায় প্রাইভেটকারসহ ১০ লাখ টাকার  মাদকদ্রব্য উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় প্রাইভেটকারসহ ১০ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ।

 বুধবার (৮ জুলাই) বিকেলে এসআই শরীফুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হোমনা মেঘনা সড়কের উপজেলার মুন্সি কান্দি কাঠ বাজারের কাঠালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকার মাদকদ্রব্য এবং নেশাজাতীয় ট্যাবলেটসহ ভারতীয় নিষিদ্ধ পন্য আটক করা হয়।

 হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান,মাদকসহ প্রাইভেটকার টি আটক করতে পারলে ও কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে ৩ জন লোক পালিয়ে যায়।

 


এএজি

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪