Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভারতে লোকসভায় ডাক পড়ল চার বিশিষ্ট নাগরিকের

ভারতে লোকসভায় ডাক পড়ল চার বিশিষ্ট নাগরিকের
ছবি: সংগৃহীত

ভারতে মন্ত্রিপরিষদের সুপারিশে প্রেসিডেন্ট মুর্মু তাদের রাজ্যসভায় ৪ জন 'বিশিষ্ট ব্যক্তিকে' মনোনীত করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

রোববার (১৩ জুলাই) সকালে প্রেসিডেন্টের ভবন থেকে জানানো হয়, দ্রৌপদী মুর্মু দেশের চার জন বিশিষ্ট নাগরিককে রাজ‍্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছেন। তালিকায় রয়েছে বেশ কিছু চমক।

এদিকে, সদস্যদের মনোনীত করার পরপরই এক্স-এ একাধিক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চার জনকে 'সংসদীয় ভূমিকায় সাফল্য কামনা' করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তাদের উপস্থিতি রাজ্যসভায় মূল্যবান দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।

 প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দীর্ঘদিন কূটনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করার পর অবশেষে সংসদে প্রবেশ করতে চলেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনাও ছিল তার। প্রায় দুই বছর তিনি ওই এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত দার্জিলিং জেলা বিজেপি ও রাজ্য বিজেপির একটি বড় অংশের চাপের ফলে রাজু বিস্তাকেই ফের প্রার্থী করে বিজেপি।

প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছরের ব্যবধানে প্রেসিডেন্টের তরফ থেকে তাকে রাজ্যসভায় মনোনীত করা হলো।

প্রশাসনিক সূত্রের বরাতে নরেন্দ্র মোদির আমলে আমলামহলে যারা উল্লেখযোগ্য কাজ করেছেন, তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে শ্রিংলাকে। রাজনীতিবিদদের মতে, দার্জিলিং লোকসভায় তাকে প্রার্থী করতে না পারায় এ বার ঘুরপথে তাকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪