Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

জাবিতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্সে প্রশাসন

জাবিতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্সে প্রশাসন
সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনের সময় দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। 

শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন— চারুকলা বিভাগের ৪৮তম ব্যাচের তাহমিদ নবেল এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একই ব্যাচের মেহেদি ইসলাম।

সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি যে পরিবহন অফিসের পাশে কিছু শিক্ষার্থী মাদকদ্রব্য সেবন করছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করি।

তিনি আরও জানান, আটকের সময় তারা প্রক্টরিয়াল টিমের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান পরিষ্কার— জিরো টলারেন্স। আমরা এ ঘটনার তদন্ত করছি এবং আলোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪