জাবিতে ছাত্রদলের ফ্রি হেপাটাইটিস বি টিকার তৃতীয় ডোজের কার্যক্রম শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচির তৃতীয় ডোজ কার্যক্রম শুরু আজ যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।
বুধবার (১৬ জুলাই) জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের তৃতীয় ডোজের কার্যক্রম আগামীকাল ১৭ জুলাই ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৫ ইং পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় এ কার্যক্রম প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে পরিচালিত হবে।
কেএ