Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
সংগৃহীত ছবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, যেসব এলাকা দখল করা হয়েছে, সেগুলো হলো, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কামিয়ানস্কে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের দেখতিয়ারনে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পোপিভ ইয়ার।

মস্কো দাবি করেছে, জাপোরিঝঝিয়া ও দোনেৎস্ক অঞ্চল ইতোমধ্যে রাশিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ এই দাবি অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার এই যুদ্ধক্ষেত্র-সংক্রান্ত দাবিগুলোর স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

এই দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ আগ্রাসন আরও বিস্তৃত হলো। বিষয়টি ইউক্রেনীয় প্রতিরোধকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : আল আরাবিয়া


টিএ

নামাজের সময়সূচী

সোমবার, ০২ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪