Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন

হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধির আয়োজনে শনিবার হোমনা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম বিটন, হোমনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ,থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, আশার বিভাগীয় ম্যানেজার মো. জালাল উদ্দীন,তিতাস উপজেলা দৈনিক যুগান্তর প্রতিনিধি মহসীন হাবিবসহ প্রেসক্লাবের সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক।

 


এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪