শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুথানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাবি শাখা ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ, মোহাম্মদ মেহেদি হাসান ও মসিউর রহমান রোজেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, 'জুলাইয়ে শহীদদের যে ত্যাগ, তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শহীদদের কবরের আজাব মাফ করে দেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।'
কেএ