Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাড়ছে তিস্তার পানি, দেখা দিতে পারে বন্যা

বাড়ছে তিস্তার পানি, দেখা দিতে পারে বন্যা
সংগৃহীত ছবি

ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় এবার বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ধারনা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 

রোববার বিকাল ৩ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা ১৫ সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের মধ‌্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি ধারনা করছে পানি উন্নয়ন বোর্ড ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছেন, গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল, মিজোরাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অভিভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। যার ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে শুরু করেছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। 

এছাড়া আগামী তিন দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে ও লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ‌্যমে নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। পাশাপাাশি পানি উন্নয়ন বোর্ডও কাজ করছেন। বন‌্যা দেখা দিলে পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।


টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪