ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন হুমকি

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার (৩০ জুলাই) জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। তার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে।
এএজি