Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর পর থেকে অন্তর্বর্তী সরকারের 'দ্বিতীয় অধ্যায়' শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি এই কথা বলেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেছেন যে ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের 'প্রথম অধ্যায়' শেষ হয়েছে। 

তিনি আরও বলেন, বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য বলা হয়েছে।

তাই আজ থেকে 'দ্বিতীয় অধ্যায়ের' সূচনা হয়েছে, যার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪