Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

হোমনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

হোমনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার আট জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আবদুল হক সরকার, মো. কামাল হোসেন ও যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম প্রমুখ।

 


এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪