পবিপ্রবিতে বাহার বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) বিবৃতিকে প্রত্যাখ্যান করে মশার মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সন্ধ্যা ৭ টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আন্দোলনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন(বাহা) এক বিবৃতিতে জানায় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছে এবং আন্দোলনের সাথে বাহা একমত-এই মর্মে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত গণভোটে দেখা গেছে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে অধিকাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। একইসাথে পবিপ্রবির শিক্ষার্থীরাও একযোগে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এই বিবৃতির প্রতিবাদে শিক্ষার্থীরা মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
এসময় লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী শুদ্ধতা স্নেহা বলেন," ২১তম দিনে আমরা মশাল মিছিল করেছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাব বাহার বিবৃতি কে আমরা প্রত্যাখ্যান করছি।
লেভেল ১ সেমিস্টার ১ এর শিক্ষার্থী নুর ইসলাম পিয়াস বলেন," অনেকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব তারই প্রেক্ষিতে আজকে আমরা এই মশাল মিছিলের আয়োজন করেছি"
উল্লেখ্য, গত সোমবার (৪ আগস্ট) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বাহাকে বর্জন করে।
টিএ