হোমনায় গনহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ

কুমিল্লার হোমনায় প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার,গনহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা শাখার আয়োজনে ধসোমবার বিকেলে দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ন মহাসচিব মাও. গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব ইঞ্চিনিয়ার আশরাফুল আলম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ঘাগুটিয়া ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আহমদ উল্লাহ,কুমিল্লা জেলা পশ্বিম বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাও বশির আহমদ,ঘাগুটিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা শাহ আলমের পরিচালনায় ও মুহাম্মদ ইউসুফের উপস্থাপনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলার শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা মো ইব্রাহিম ও পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পাটির সভাপতি সাইদ আহমেদ সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি ইসলামী আন্দোলন মনোনীত কুমিল্লা-২ আসনে মাওলানা তাজুল ইসলামকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
টিএ