Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬

মিরপুরে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) সম্মেলন

মিরপুরে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) সম্মেলন
মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ১৫০০তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকার মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) সম্মেলন”। শনিবার (৬ই সেপ্টেম্বর) এই সম্মেলনের আয়োজন করা হয়। মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মা. আ.)-এর আহবানে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর পরিবেশন করা হয় হামদ, নাতে রাসূল ও ঈদে মিলাদুন্নবীর গজল। সম্মেলনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-এর তাৎপর্য এবং মহানবী (স.)-এর জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষকগণ। সংস্থার যুগ্ম মহাসচিব আওলাদে রাসূল স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মা. আ.) এবং মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মা. আ.) অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন। যোহরের নামাজের পর সম্মেলনের আহবায়ক ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মা. আ.) পবিত্র কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্যের আলোকে প্রমাণ করেন যে, ১২ই রবিউল আউয়াল মহানবী (স.)-এর ওফাত দিবস নয়, বরং এটি তাঁর শুভ জন্মদিন। তিনি বলেন, বিদায় হজের ৮১ দিন পর ১লা রবিউল আউয়াল মহানবী (স.) ওফাত লাভ করেছিলেন। শায়েখুল আকবার ইসলাম প্রচারে মহানবী (স.)-এর আত্মত্যাগের বিভিন্ন দিকও তুলে ধরেন। এই সম্মেলনে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলা থেকে অসংখ্য গণ্যমান্য ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে মিষ্টি ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ০২ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪