Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

হোমনায় মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

হোমনায় মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে শুক্রবার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া এবং প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম। 

হোমনা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর সরকার, মিজানুর রহমান, শাহজাহান মোল্লা, সাইফুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল ইসলাম রাজা প্রমুখ।

 


কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪