Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেলেন খুবির ৮ শিক্ষার্থী

‘ডিনস্ অ্যাওয়ার্ড’ পেলেন খুবির ৮ শিক্ষার্থী
ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৮টি ডিসিপ্লিনের ৮জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একাডেমিক কার্যক্রমে অভূতপূর্ব ফলাফল প্রাপ্ত হওয়ায় তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

গতকাল ১৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ৩ টায় খুবির ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্কুলে ডিনস্ অ্যাওয়ার্ড প্রচলন হয়েছে থাকলেও প্রথমবারের মতো এর প্রচলন শুরু করলো খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। 

ডিনস্ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- স্থাপত্য ডিসিপ্লিনের আয়েশা আখতার (সিজিপিএ ৩.৮৮), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. আবিদ আফসান হামিদ (সিজিপিএ ৩.৮৫), নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সুমাইয়া নাজ (সিজিপিএ ৩.৮০), ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মাহমুদুল হাসান আবিদ (সিজিপিএ ৩.৮১), গণিত ডিসিপ্লিনের পুলক কুণ্ডু (সিজিপিএ ৩.৯৯), পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের হাসান মাহমুদ রাফি (সিজিপিএ ৩.৯৮), রসায়ন ডিসিপ্লিনের ইভানা সুলতানা (সিজিপিএ ৩.৯১) এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের আবু জাফর (সিজিপিএ ৩.৮৮)।

অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে গণিত ডিসিপ্লিনের পুলক কুন্ডু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডিনস এওয়ার্ড প্রাপ্তি একটা স্বপ্ন। কিন্তু এর পেছনে রয়েছে হাজার পরিশ্রম, সময় এবং কষ্ট। তাদের সবাইকে অশেষ ধন্যবাদ, যারা আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই শিক্ষার্থীরা বিসিএস এর পেছনে ছুটতে শুরু করে। যা শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়। সমাজের এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘সফলতা মানুষকে আরও বড় সফলতার জন্য উদ্বুদ্ধ করে। যেকোনো পুরস্কার প্রাপ্তিই আত্মতৃপ্তি দেয়। শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্টের মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য এই ডিনস্ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’ পাশাপাশি তিনি ভবিষ্যতে ডিনস্ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন।

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এতে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএ

নামাজের সময়সূচী

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন