Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পৃথিবী থেকে শেষ হচ্ছে কবে অক্সিজেন!

পৃথিবী থেকে শেষ হচ্ছে কবে অক্সিজেন!
ছবি: সংগৃহীত

অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না এক মুহূর্তও। আমাদের গ্রহের বায়ুমণ্ডলের ২১ শতাংশ জুড়েই রয়েছে অক্সিজেন। কিন্তু চিরকাল এমনটা থাকবে না বলেই আশঙ্কা বিজ্ঞানীদের। এমন দিন আসবে, যখন পৃথিবীতে রাজত্ব করবে মিথেন গ্যাস! অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাবে।

২০২১ সালে বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছিল এক গবেষণাপত্র। সেখানে বলা হয়েছে এমন সম্ভাবনার কথা।

গবেষণাপত্র মতে, পরিবেশে ওই পরিবর্তন যখন হবে, তখন দ্রুতই পরিস্থিতি বদলে যাবে। রাতারাতি যেন পেছনদিকে হাঁটবে পৃথিবী। আজ থেকে ২৪০ কোটি বছর আগের পরিবেশ ফিরে আসবে এই গ্রহে। আর এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিঅক্সিজেনেশন।

প্রাগৈতিহাসিক পৃথিবীতে আধিক্য ছিল কার্বনডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্পের। প্রায় সেই পরিস্থিতিই তৈরি হবে। গবেষকরা এ বিষয়ে জানাতে গিয়ে পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বিস্তারিত মডেলও প্রকাশ করেছেন। দেখিয়েছেন কীভাবে সূর্যের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায়।

কিন্তু এই নীল রঙের গ্রহে অক্সিজেনকে হারিয়ে মিথেনের আধিপত্য বিস্তারের সেই ভয়ংকর দিন আসতে এখনও কতদিন? এই বিষয়টা অবশ্য আশ্বস্ত করে। কেননা এমনটা ঘটতে পারে ১০০ কোটি বছর পরে। ফলে আশু কোনো বিপদের আশঙ্কা নেই।


এমআইপি

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪