Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

প্রধান উপদেষ্টা মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন

প্রধান উপদেষ্টা মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে।

রোববার (২৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

এর আগে গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, তারা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

যদিও স্বাধীনতা পুরস্কার না নেওয়ায় ঘোষণা দিয়েছেন বদরুদ্দীন উমর। গত ৬ মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪