Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশে যেসব সমস্যা জমে উঠেছে, তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রধান প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করেই।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত।

 


কেএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪