Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কিশোরদের লাইভে নজরদারি বাড়াল ইউটিউব

কিশোরদের লাইভে নজরদারি বাড়াল ইউটিউব
সংগৃহীত ছবি

লাইভ স্ট্রিমিংয়ে নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিচ্ছে ইউটিউব। ২২ জুলাই থেকে একা লাইভ করতে ক্রিয়েটরের ন্যূনতম বয়স হতে হবে ১৬ বছর। ১৩-১৫ বছর বয়সিরা লাইভে যেতে চাইলে ক্যামেরার সামনে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক থাকতে হবে-পূর্বে যা ছিল কেবল ১৩ বছরের নিচে শিশুদের জন্য।

নতুন নিয়ম ভাঙলে সাময়িকভাবে লাইভ চ্যাটসহ কয়েকটি ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি নিয়মভাঙা চলতে থাকলে চ্যানেল নিষ্ক্রিয়ও করতে পারে ইউটিউব।

একাধিক চ্যানেলের মাধ্যমে এ নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তা ইউটিউবের নীতিমালার লঙ্ঘন বলে বিবেচিত হবে।

টিম ইউটিউব জানিয়েছে, নতুন নিয়মের কারণে কারও স্ট্রিম বন্ধ হলে ই-মেইলে জানানো হবে। ১৬ বছরের কম বয়সিরা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে চ্যানেলের ম্যানেজার বা মালিক হিসাবে যুক্ত করতে পারবে-তবে লাইভ চলাকালীন সেই প্রাপ্তবয়স্ককে ক্যামেরার সামনেই উপস্থিত থাকতে হবে।

বিশ্লেষকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতেই ইউটিউবের এ পদক্ষেপ।


টিএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪