বর্ষসেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, নেই রিয়াল মাদ্রিদ

গেল মৌসুমটা বেশ বাজেভাবেই কাটিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ- কোনো ট্রফিই জিততে পারেনি তারা। যার ফলে ২০২৫ সালের বর্ষসেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লস ব্লাঙ্কোসদের। তবে জায়গা পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক ফ্রান্স ফুটবল। গত মৌসুমের সবচেয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য বর্ষসেরা পুরুষদের ক্লাবের জন্য পাঁচটি ক্লাবকে মনোনীত করেছে প্রতিষ্ঠানটি।
বর্ষসেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া ক্লাবগুলো হলো- বার্সেলোনা, বোটাফোগো, চেলসি, লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতলেতে আগামী ২২ সেপ্টেম্বর এই ৫ ক্লাবের মধ্যে একটিকে বর্ষসেরা ক্লাব হিসেবে ঘোষ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। আয়োজকরা জানিয়েছেন, এই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের বিভাগে সমান পুরস্কার দেয়া হবে। তা ছাড়া এ বছর কোন কোন মানদণ্ডের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেয়া হবে, সেটিও প্রকাশ করা হয়েছে।
এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার দেয়ার ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া আছে তার মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত পারফরম্যান্স। এছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ম্যাচে সেই খেলোয়াড়ের প্রভাব। অর্থাৎ, একজন খেলোয়াড় তার দলকে জেতাতে ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিও বিবেচিত হবে।
এছাড়া শিরোপা জয়, সম্মিলিত সাফল্য এবং ফেয়ার প্লে; ব্যালন ডি’অর দেওয়ার ক্ষেত্রে এসব কিছু বিবেচনায় নেয়া হবে। মাঠের খেলায় একজন খেলোয়াড়ের আচরণ কেমন, তার মধ্যে স্পোর্টম্যানশিপ আছে কি না তাও বিবেচনা করা হবে।
অন্যদিকে ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কারের প্রচলন করা ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ও উয়েফা জানিয়েছে, মেয়েদের বিভাগে সেরা নারী গোলকিপার, সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা নারী ফুটবলারের পুরস্কার এবার সংযোজন করা হয়েছে।
টিএ